একবারে শেষ হয়ে গেছি, শাকিবের ‘প্রিন্স’ নিয়ে হল মালিক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৮:৫৮ পিএম

ছবি: সংগৃহীত

ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ দেশের সিনেমাপ্রেমীদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। বিভিন্ন হলে দর্শক সংখ্যা কম থাকায় হল মালিকরা বড় ধরনের লোকসানে পড়েছেন।

ঢাকার নাগরপুরের রাজিয়া সিনেমা হলের দায়িত্বে থাকা মো. আমিন জানান, প্রথম দিন নাইট শোতে কিছু দর্শক ছিল, এরপর থেকে দর্শক খরায় পড়ে যায়। হাই রেন্টালে ছবি এনেছেন, তবে আশা অনুযায়ী লাভ হয়নি। তিনি বলেন, ‘ছবির ফিনিশিং ভালো হয়নি, গল্পে জটিলতা আছে। শাকিবের নাম নিয়ে কিছুদিন দর্শক আসলেও ভেতরে কিছু না থাকলে কেউ আসেনি।’

খুলনার শংখ সিনেমা হলেও পরিস্থিতি ভালো হয়নি। ম্যানেজার রেজাউল করিম জানান, প্রথম দুই-তিন দিন ভালো গিয়েছিল, এরপর দর্শক কমে গেছে। সন্ধ্যার শোতে সামান্য দর্শক আসে।

যশোরের মণিহারেও অবস্থা একই। কর্ণধার জিয়াউল ইসলাম মিঠু বলেন, ‘প্রথম দুই দিন ভালো চলেছিল। এরপর দর্শক কমে গেছে। ১৪০০ সিটের হলে মাত্র ৪০-৫০ জন। আশা অনুযায়ী ব্যবসা করতে পারছি না। ছবিটি শুধু শাকিবের নামের ওপর চলেছে, গল্পের দুর্বলতার কারণে দর্শক ধরে রাখা যায়নি।’

নারায়ণগঞ্জের মেট্রো সিনেমা হলেও দর্শক কম। গেট কিপার রবি জানান, শুরুতে কিছুটা ভালো হলেও এরপর দর্শক কমে গেছে। দিনের শো বন্ধ রাখতে হয়েছে।

দিনাজপুরের মডার্ন সিনেমা হলের মো. রেজা বলেন, ‘প্রথম দিন সার্ভারজনিত সমস্যা থাকায় দুপুর পর্যন্ত চলাতে পারিনি। এরপর সন্ধ্যায় ভালো গিয়েছিল, রাতের শো বৃষ্টির কারণে পণ্ড হয়। এরপর থেকে দর্শক কমেছে। সারাদেশের অন্যান্য হলে একই অবস্থা।’

মাদারীপুরের টেকেরহাটের সোনালী সিনেমা হলের রাহুল খান বলেন, ‘শুধু শাকিবের জন্য প্রথম দুই দিন দর্শক এসেছে। তবে সার্ভার সমস্যার কারণে দর্শক পুরোপুরি ছবিটি দেখতে পারেননি। এই অবস্থায় বড় ধরনের লোকসান হয়েছে।’

বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জল বলেন, ‘সারাদেশে ছবিটি খারাপ অবস্থায় যাচ্ছে। প্রথম দিন সার্ভার সমস্যার কারণে দর্শক কমে গেছে। এছাড়া গল্প দুর্বল হওয়ায় শাকিবের নাম ছাড়া দর্শক ধরে রাখা যায়নি। অনেক হলমালিক লোকসান করেছে।’

‘প্রিন্স’-এর পরিচালক আবু হায়াত মাহমুদ ভূঁইয়া। সিনেমাটি প্রযোজনা করছেন শিরিন সুলতানা। শাকিবের সঙ্গে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু, এজাজুল ইসলাম, ইন্তেখাব দিনার প্রমুখ। শাকিবকে দেখা গেছে নব্বইয়ের দশকের গ্যাংস্টার চরিত্রে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970