চার দিনের সফরে পাবনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৭:১৯ পিএম

ছবি: সংগৃহীত

চার দিনের সরকারি সফরে পাবনা পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নতুন সরকার গঠনের পর এটি তার প্রথম জেলা সফর।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে হেলিকপ্টারযোগে তিনি শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করেন। পরে জেলা সার্কিট হাউসে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় রাজশাহী বিভাগের কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, পাবনা জেলা প্রশাসক শাহেদ মোস্তফা, পুলিশ সুপার আনোয়ার জাহিদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সফরসূচি অনুযায়ী, শনিবার রাত তিনি সার্কিট হাউসে অবস্থান করবেন। রোববার সকালে আরিফপুর সদর কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। একই দিন সন্ধ্যা ৭টায় পাবনা প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।

সোমবার সকালে পাবনা সদরের ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন এবং সন্ধ্যায় শহরের জুবলি ট্যাংক এলাকায় নিজের বাসভবনে সময় কাটাবেন।

সফরের শেষ দিনে সকালে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণের পর হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে প্রস্থান করবেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি যেসব স্থানে যাবেন, সেসব এলাকায় জোরদার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970