জুমার নামাজের সময় মসজিদে ভয়াবহ হামলা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮ পিএম

জুমার নামাজের সময় মসজিদে ভয়াবহ হামলা, নিহত ৬। ছবি: সংগৃহীত

সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস শহরের ওয়াদি আল-দাহাব এলাকায় ‘ইমাম আলী বিন আবি তালিব’ মসজিদে জুমার নামাজ চলাকালীন এক ভয়াবহ হামলায় অন্তত ৬ জন নিহত এবং ২১ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) এই হামলার খবর নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সানা।

হামলার পর নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলেছে। হামলা আত্মঘাতী ছিল কি না, নাকি আগে থেকে পুঁতে রাখা বোমা ব্যবহার করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

হোমস শহরটি আলাউইত, খ্রিস্টান এবং সুন্নিসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বসবাসের কেন্দ্র। স্থানীয় আল-জাজিরার প্রতিবেদক আইমান ওঘান্না জানান, আক্রান্ত মসজিদটি মূলত আলাউইত সম্প্রদায়ের। ফলে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এখনও কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

গত সপ্তাহে সিরিয়ায় দুই মার্কিন সেনা ও এক দোভাষী নিহত হওয়ার ঘটনার পর যুক্তরাষ্ট্র আইএসআইএল-এর আস্তানায় বিমান হামলা চালায়। হামলার এই প্রেক্ষাপটে হোমসের মসজিদে ঘটে যাওয়া রক্তক্ষয়ী ঘটনায় শান্তি প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠেছে। গোয়েন্দা সংস্থাগুলো এখন এই হামলার সঙ্গে আইএস-এর সম্পর্ক রয়েছে কি না তা তদন্ত করছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970