ইসরাইলিদের দেওয়া আগুনে পুড়ল ফিলিস্তিনি গ্রাম, ধ্বংসস্তূপে মিললো পবিত্র কুরআন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১১:৩৩ পিএম

ছবি: সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের কাছে অবস্থিত সাররা গ্রামে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় ব্যাপক অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, শুক্রবার রাতে প্রায় ২০০ জন বসতি স্থাপনকারী গ্রামটিতে হামলা চালিয়ে একের পর এক বাড়িঘর ও যানবাহনে আগুন ধরিয়ে দেয়। এতে মুহূর্তেই পুড়ে যায় বহু পরিবারের দীর্ঘদিনের গড়ে তোলা বসতভিটা ও সম্পদ।

হামলার সময় পুরো গ্রাম ধোঁয়ায় ছেয়ে যায়। প্রাণ বাঁচাতে নারী, শিশু ও বৃদ্ধসহ অনেকেই ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান। আগুন নিয়ন্ত্রণে আসার পর গ্রামবাসীরা ধ্বংসস্তূপে ফিরে গিয়ে পোড়া ঘরের ভেতর প্রয়োজনীয় জিনিসপত্র ও জীবনের অবশিষ্ট স্মৃতিচিহ্ন খুঁজতে শুরু করেন।

এ সময় ধ্বংসস্তূপের ভেতর থেকে একটি পবিত্র কুরআন উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। হামলার শিকার গ্রামবাসীরা রয়টার্সকে জানান, শত শত ইসরাইলি বসতি স্থাপনকারী পরিকল্পিতভাবে গ্রামের প্রান্তিক এলাকায় প্রবেশ করে বাড়িঘর ও যানবাহনে অগ্নিসংযোগ চালায়। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে একই দিনে নাবলুসের পাশের তাল গ্রামে বন্দুক হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ। ওই ঘটনার পর নাবলুস ও তাল এলাকায় সাময়িকভাবে চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট স্থাপন করে ইসরাইলি বাহিনী।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970