দিল্লির বিক্ষোভকারীদের পানি-খাবার দেওয়ায় জুনায়েদের বাড়িতে পুলিশের হানা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১০:৩৮ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের দিল্লিতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে চলা আন্দোলনে শিক্ষার্থীদের খাবার ও পানি বিতরণ করায় মোহাম্মদ জুনায়েদ নামে এক যুবকের বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযানের সময় তার বাবা ও ছোট ভাইকে আটক করা হয়েছে। একই সঙ্গে তার বোনের শ্বশুরবাড়িতেও অভিযান চালিয়ে পরিবারের আরও কয়েকজন সদস্যকে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর নেতৃত্বে দিল্লির যন্তর মন্তরে টানা ৩৬ দিন আন্দোলন চলে। শনিবার (২৫ জুলাই) শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হবে না—এমন আশ্বাসের পর কর্মসূচি প্রত্যাহার করা হয়।

দীর্ঘ এ আন্দোলনের সময় বহু মানুষ আন্দোলনকারীদের জন্য খাবার ও পানির ব্যবস্থা করেন। তাদের মধ্যে ছিলেন মোহাম্মদ জুনায়েদও। আন্দোলনস্থলে তার পানি বিতরণের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি পুলিশের নজরে আসেন বলে জানা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য লালানটপ-কে জুনায়েদ জানান, উত্তর প্রদেশে তার বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে তার বাবা ও ছোট ভাইকে নিয়ে যায়। এছাড়া মেরুতে থাকা তার বোনের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে বোনের শ্বশুর ও দেবরকেও আটক করা হয়েছে বলে তিনি দাবি করেন।

এ ঘটনার পর মোহাম্মদ জুনায়েদের প্রতি সংহতি জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে দলটি অভিযোগ করে, প্রকৃত অপরাধীদের খুঁজে বের করার পরিবর্তে উত্তর প্রদেশের পুলিশ তাদের স্বেচ্ছাসেবক মোহাম্মদ জুনায়েদের পরিবারকে হয়রানি করছে। দলটি আরও জানায়, জুনায়েদের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে এবং তাকে ও তার পরিবারকে একা ছেড়ে দেওয়া হবে না।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970