৯ তলা থেকে লাফ দিয়ে একসঙ্গে ৩ বোনের আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫১ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের গাজিয়াবাদে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে, যেখানে তিন বোন একসঙ্গে ৯ তলা থেকে লাফিয়ে প্রাণ হারিয়েছে। নিহত বোনদের নাম বিশিকা (১৬), প্রাচী (১৪) এবং পাখি (১২)। ঘটনা ঘটেছে মঙ্গলবার রাত ২টা ১৫ মিনিট নাগাদ ভারত সিটি আবাসন চত্বরে।

প্রাথমিক তদন্তে পুলিশ এটি ‘গণ-আত্মহত্যা’ হিসেবে ধরলেও, প্রত্যক্ষদর্শী অরুণ সিং জানিয়েছেন, এটি একটি দুর্ঘটনার চেহারা নিয়েছিল। তিনি বলেন, প্রথমে এক বোনকে রেলিংয়ের উপর বসে থাকতে দেখেন, পরবর্তীতে অন্য দুই বোন তাকে নামানোর চেষ্টা করলে সবাই একসঙ্গে নিচে পড়ে যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে সুইসাইড নোট ও একটি পকেট ডায়েরি উদ্ধার করেছে। ডায়েরিতে উল্লেখ ছিল অনলাইন গেমিং ও মোবাইল আসক্তির বিষয়। জানা গেছে, তিন বোনই কোরিয়ান একটি অনলাইন গেমের প্রতি মারাত্মক আসক্ত ছিল এবং নিজেদের কোরিয়ান নামেই ডাকাত।

বাবা চেতন কুমার বলেন, মেয়েরা প্রায়ই বলত, “কোরিয়া আমাদের জীবন, কোরিয়া আমাদের ভালোবাসা।” মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করলে তারা মানসিকভাবে ভেঙে পড়ত এবং দুই বছর ধরে স্কুলে যেত না।

তদন্তকারীরা বোনদের শোয়ার ঘরের দেওয়ালে বিষণ্নতার বার্তা পেয়েছেন। সুইসাইড নোটে লেখা ছিল, “এই ডায়েরিতে যা লেখা আছে তা সত্যি। সবটা পড়ে নিও। সরি পাপা,” এবং নোটের শেষে কান্নার ইমোজি আঁকা ছিল।

পুলিশ এখন খতিয়ে দেখছে, এটি পরিকল্পিত আত্মহত্যা না দুর্ঘটনা, এবং কিশোরীদের অনলাইন গেম ও ডিজিটাল footprint নিয়ে বিস্তারিত তদন্ত চলছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: 09658369970