হোটেলে বান্ধবীর সঙ্গে রাত কাটানোর দৃশ্য পর্নোসাইটে ফাঁস, তারপর...
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২১ পিএম
হংকংয়ের বাসিন্দা এরিক ও তার বান্ধবী এমিলি শেনঝেনের একটি হোটেলে কাটানো এক রাতের পর তিন সপ্তাহ পরে জানতে পারেন, তাদের ব্যক্তিগত মুহূর্ত লুকানো ক্যামেরায় ধারণ হয়ে অনলাইনে সম্প্রচারিত হয়েছে।
বিবিসির অনুসন্ধানে জানা গেছে, চীনে নিষিদ্ধ সত্ত্বেও ‘স্পাই-ক্যাম পর্ণ’ নামে পরিচিত অবৈধ কার্যক্রম গত এক দশক ধরে চলছে। শতাধিক হোটেল কক্ষে লুকানো ক্যামেরার মাধ্যমে অতিথিদের অজান্তে ভিডিও ধারণ ও টেলিগ্রাম জাতীয় প্ল্যাটফর্মে বিক্রি করা হয়।
চীনা সরকার ২০২৪ সালে হোটেলগুলোতে গোপন ক্যামেরা শনাক্তের জন্য নিয়ম চালু করলেও বাস্তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। অনুসন্ধানে উঠে এসেছে, হাজার হাজার মানুষ ইতিমধ্যেই এ ধরনের নজরদারির শিকার হয়েছেন।
এ ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন এরিক ও এমিলি। তারা হোটেলে থাকার ভয়ে সতর্কভাবে চলাফেরা করছেন। এই ঘটনা চীনে ব্যক্তিগত গোপনীয়তা ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।
বিবিসির অনুসন্ধানে ‘একেএ’ নামে এক এজেন্টের সন্ধান পাওয়া গেছে। তিনি মাসিক ৪৫০ ইউয়ানের বিনিময়ে সরাসরি সম্প্রচারের ওয়েবসাইটে প্রবেশের সুযোগ দিতেন। অতিথিরা কক্ষের কার্ড ব্যবহার করলে ক্যামেরা সক্রিয় হতো এবং ভিডিও টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে বিক্রি করা হতো।
হংকংভিত্তিক এনজিও রেইনলিলির প্রতিনিধি ব্লু লি জানান, গোপন যৌন ভিডিও অপসারণের জন্য সহায়তা চাওয়ার সংখ্যা বাড়ছে, কিন্তু টেলিগ্রাম সাড়া দিচ্ছে না। সরকারি অংশগ্রহণ নিয়ে সন্দেহ থাকলেও এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।