আয়াতুল্লাহ আলি খামেনি মারা গেছেন: দাবি ইসরায়েলি গণমাধ্যমের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩২ পিএম

ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন- এমন দাবি করেছে ইসরায়েলের একটি গণমাধ্যম। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।

ইসরায়েলের টেলিভিশন চ্যানেল-১২ অজ্ঞাতনামা ইসরায়েলি সূত্রের বরাতে জানিয়েছে, শনিবারের এক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি সম্ভবত নিহত হয়েছেন। ইসরায়েলি কর্মকর্তারা এমন মূল্যায়ন করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ বিষয়ে ক্রমবর্ধমান ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে ইরান কিংবা ইসরায়েলের সংশ্লিষ্ট কোনো দপ্তর এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। ফলে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক জল্পনা-কল্পনা।

বিস্তারিত আসছে…

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970