ইরানে প্রাথমিক বিদ্যালয়ে হামলায় নিহত বেড়ে ১৪৮

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৭:৩১ পিএম

ছবি: সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯৫ জন। হতাহতদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

রোববার (১ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য প্রকাশ করে।

পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনা ভেস্তে যাওয়ার প্রেক্ষাপটে ইরানের ওপর স্মরণকালের অন্যতম ভয়াবহ ও আকস্মিক আকাশপথের হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোর থেকে শুরু হওয়া এ যৌথ সামরিক অভিযানে এখন পর্যন্ত ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ২০টিরও বেশি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

হামলায় বিশেষভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর কার্যালয় এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-এর বাসভবন। পাশাপাশি বিভিন্ন মন্ত্রী ও সামরিক প্রধানদের বাসভবন, প্রতিরক্ষা ও গোয়েন্দা মন্ত্রণালয়ের স্থাপনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাতেও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানা গেছে।

পরিস্থিতি ঘিরে পুরো অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে এবং নতুন করে সংঘাত বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970