নরওয়েতে মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৭:০৫ পিএম

ছবি: সংগৃহীত

নরওয়ের রাজধানী অসলোতে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দেশটির পুলিশ।

রোববার (৮ মার্চ) স্থানীয় সময় রাত প্রায় ১টার দিকে এই বিস্ফোরণ ঘটে। এক বিবৃতিতে নরওয়ে পুলিশ জানায়, বিস্ফোরণের ঘটনা তদন্ত করা হচ্ছে। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে বা কারা এর সঙ্গে জড়িত—এ বিষয়ে এখনো কিছু নিশ্চিত করা হয়নি।

পুলিশের বিবৃতিতে আরও বলা হয়, দূতাবাস কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। বিস্ফোরণস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোতে ইতোমধ্যে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এরই মধ্যে কয়েকটি দূতাবাসে হামলার ঘটনাও ঘটেছে।

তবে অসলোতে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে ঘটে যাওয়া বিস্ফোরণের সঙ্গে ওই সংঘাতের কোনো সম্পর্ক আছে কি না—সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি অসলো পুলিশের কর্মকর্তারা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970