ভারতে মুসলিম তরুণীকে হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের হয়রানি ও হামলা, ভিডিও ভাইরাল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১০:৩৬ এএম
ভারতে এক মুসলিম তরুণীকে ঘিরে হয়রানি ও হামলার অভিযোগ উঠেছে কয়েকজন উগ্র হিন্দুত্ববাদী যুবকের বিরুদ্ধে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক একা থাকা ওই তরুণীকে ঘিরে ধরে তাকে ভয়ভীতি প্রদর্শন করছে এবং বিভিন্নভাবে হেনস্তা করছে বলে অভিযোগ করা হচ্ছে। পুরো ঘটনার সময় আশপাশে থাকা কেউ কেউ মোবাইল ফোনে দৃশ্যটি ধারণ করেন।
পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটদুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভিডিওটি দেখে অনেকেই ঘটনাটিকে নারীর প্রতি সহিংসতা ও সাম্প্রদায়িক বিদ্বেষের উদাহরণ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভাইরাল হওয়া ভিডিওটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
বিশ্লেষকদের মতে, নারী নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত করা হলে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি কমানো সম্ভব হবে।