মিশরের উপকূলে ফ্রিডম ফ্লোটিলা, গন্তব্য গাজা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৬:৪৪ পিএম
গাজায় মানবিক সহায়তা নিয়ে যাত্রা করা ‘ফ্রিডম ফ্লোটিলা’ বর্তমানে মিশরের আলেকজান্দ্রিয়া উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছে। বহরে ১১টি জাহাজ রয়েছে, যেগুলো গাজার অবরোধ ভাঙা ও মানবিক করিডোর নিশ্চিত করার লক্ষ্যে যাত্রা করেছে।
ফ্রিডম ফ্লোটিলা বর্তমানে গাজা থেকে প্রায় ৫৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে।
এটি পরিচালনা করছে ইন্টারন্যাশনাল কমিটি ফর ব্রেকিং দ্য সিজ, যা বৈশ্বিক নাগরিক সমাজের উদ্যোগ।
কমিটির দাবি—তাদের লক্ষ্য গাজার অবরোধ ভাঙা, গণহত্যা বন্ধ করা এবং নিরাপদ সামুদ্রিক করিডোর নিশ্চিত করা।
সম্প্রতি বহরে দুটি নতুন নৌকা যুক্ত হয়েছে, যা ইসরাইলি হামলায় জব্দ হওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার স্থলাভিষিক্ত।
ইসরাইলি হামলায় গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪৭০ জন কর্মীকে আটক করা হয়েছিল, যারা ৫০টিরও বেশি দেশের নাগরিক।
২০১০ সাল থেকে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন গাজার অবরোধের বিরুদ্ধে শান্তিপূর্ণ নৌবহর পাঠাচ্ছে।
ইসরাইলের অবরোধ ও চলমান সামরিক অভিযানে ৬৭,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।
ফ্লোটিলা বর্তমানে নিরাপদে থাকলেও, ইসরাইলি সামরিক হস্তক্ষেপের আশঙ্কা এখনো বিদ্যমান।