চিকিৎসা ক্ষেত্রে নোবেল জয়ী তিন বিজ্ঞানী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৮:২৯ পিএম
২০২৫ সালের জন্য ফিজিওলজি বা মেডিসিনে যৌথভাবে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে তিনজন বিজ্ঞানীকে। তারা হলেন – মেরি ই ব্রুনকো, ফ্রেড র্যামসডেল এবং শিমন সাকাগুচি।
নোবেল জুরি জানিয়েছে, তাদের গবেষণা রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায় তা উদ্ভাবনের জন্য চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কারের যোগ্যতা অর্জন করেছে। এই অর্জন ক্যান্সার ও অটোইমিউন রোগের গবেষণায় নতুন ক্ষেত্রের ভিত্তি স্থাপন করেছে এবং ভবিষ্যতের চিকিৎসা বিকাশকে উৎসাহিত করেছে।
সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেলে সুইডেনের স্টকহোমে আয়োজিত অনুষ্ঠানে তাদের নাম ঘোষণা করা হয়। এদের মধ্যে মেরি ই ব্রুনকো ও ফ্রেড র্যামসডেল যুক্তরাষ্ট্রের, এবং শিমন সাকাগুচি জাপানের নাগরিক।
এ বছর নোবেল ঘোষণার সূচি অনুযায়ী, মঙ্গলবার (৭ অক্টোবর) পদার্থবিদ্যা, বুধবার (৮ অক্টোবর) রসায়ন, বৃহস্পতিবার (৯ অক্টোবর) সাহিত্য এবং শুক্রবার (১০ অক্টোবর) শান্তিতে নোবেল বিজয়ীর নাম প্রকাশ করা হবে। অর্থনীতিতে বিজয়ীর নাম জানানো হবে ১৩ অক্টোবর।
পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে ১০ ডিসেম্বর, আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে। বিজয়ীরা পাবেন ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার (প্রায় ১ কোটি ২০ লাখ ডলার সমমূল্য), সঙ্গে ১৮ ক্যারেটের সোনার পদক এবং একটি সম্মাননাপত্র।