ঈদের অনুষ্ঠানে মোদিকে অনুপ্রবেশকারী বললেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০৮:১৬ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘সবচেয়ে বড় অনুপ্রবেশকারী’ বলে মন্তব্য করেছেন।

শনিবার কলকাতার রেড রোডে আয়োজিত ঈদের প্রধান জামাতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির আহ্বান জানানোর পাশাপাশি রাজনৈতিক বক্তব্যও তুলে ধরেন।

মমতা বলেন, বিদেশ সফরে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা হলেও দেশে ফিরে মানুষকে বিভক্ত করার চেষ্টা চলছে। এ প্রসঙ্গেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘অনুপ্রবেশকারী’ হিসেবে আখ্যায়িত করেন।

ঈদের দিন সকালে কলকাতাসহ ভারতের বিভিন্ন শহরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নামাজ আদায় করা হয়। রেড রোড ও নাখোদা মসজিদসহ বিভিন্ন স্থানে হাজার হাজার মুসল্লি এতে অংশ নেন।

তবে বিরূপ আবহাওয়ার কারণে কিছু এলাকায় নামাজ আদায়ে বিঘ্ন ঘটে। এদিকে সারাদেশে নিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।

অন্যদিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক নেতা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970