আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফনের তারিখ জানাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ১১:৩৭ পিএম

ছবি: সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনের সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। তেহরান মিউনিসিপ্যালিটির বিশেষ কূটনৈতিক ও সামাজিক কমিশনের এক উচ্চপর্যায়ের বৈঠকে জানানো হয়, আগামী জিলহজ মাসের শেষ দিকে অথবা মহররম মাসের শুরুতে তাঁর চূড়ান্ত দাফন সম্পন্ন হতে পারে।

ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, আগামী দুই সপ্তাহের মধ্যেই এই প্রভাবশালী মুসলিম নেতার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘ ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতৃত্বে দায়িত্ব পালনকারী এই নেতার মৃত্যুতে ইসলামি বিশ্বজুড়ে শোকের আবহ বিরাজ করছে।

তেহরানের উপ-মেয়র এবং আইআরজিসির বিশেষ দাফন কমিটির প্রধান মোহাম্মদ আমিন তাভাকোলিজাদেহ জানান, খামেনির স্মরণে তিন দিনব্যাপী জাতীয় শোক মিছিল আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজধানী তেহরানে অন্তত ২৪ ঘণ্টাব্যাপী জানাজা-সংক্রান্ত প্রধান অনুষ্ঠান চলবে এবং সেখানে দেড় থেকে দুই কোটির বেশি মানুষের উপস্থিতির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পারিবারিক সুপারিশের ভিত্তিতে তাঁকে মাশহাদের ঐতিহাসিক ও পবিত্র ইমাম রেজা মাজারে দাফনের পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে তেহরান, কোম এবং মাশহাদে পৃথকভাবে জানাজা আয়োজনের বিষয়টিও নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে, পাকিস্তান, আফগানিস্তান, ভারত ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিপুলসংখ্যক শোকাহত মানুষের এই অনুষ্ঠানে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তেহরানের ইসলামি প্রচার সমন্বয় পরিষদের এক কর্মকর্তা জানিয়েছেন, খামেনির জানাজা বিশ্ব ইতিহাসের অন্যতম বৃহৎ সমাবেশে পরিণত হতে পারে এবং এটি একটি স্মরণীয় ঐতিহাসিক ঘটনা হিসেবে বিবেচিত হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970