ইরানের ওপর হামলা দুই সপ্তাহ স্থগিত করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৯:২১ এএম

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে সামরিক হামলা ও বোমাবর্ষণ দুই সপ্তাহের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগ মুহূর্তে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, তিনি ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা সাময়িকভাবে বন্ধ রাখতে সম্মত হয়েছেন। এটি একটি দ্বিপক্ষীয় যুদ্ধবিরতি হিসেবে কার্যকর হবে।

তিনি জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ যুদ্ধবিরতি শর্তসাপেক্ষ। ইরানকে হরমুজ প্রণালি দ্রুত, সম্পূর্ণ এবং নিরাপদভাবে খুলে দিতে হবে। এই শর্ত পূরণ সাপেক্ষে দুই সপ্তাহের জন্য সব ধরনের সামরিক হামলা স্থগিত থাকবে।

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তাদের সামরিক লক্ষ্য অর্জন করেছে, বরং তা অতিক্রম করেছে। পাশাপাশি ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠা এবং মধ্যপ্রাচ্যে একটি চূড়ান্ত শান্তিচুক্তির দিকেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

তিনি আরও জানান, ইরানের পক্ষ থেকে ১০ দফার একটি প্রস্তাব পাওয়া গেছে, যা আলোচনার ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে। দুই দেশের মধ্যে অতীতের অনেক বিরোধপূর্ণ বিষয়েও সমঝোতা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এই দুই সপ্তাহের সময়কে সম্ভাব্য চুক্তি চূড়ান্ত করার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের মধ্যস্থতাও এই সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970