গাজা যুদ্ধ বন্ধে ইসরাইল-হামাসের চুক্তি সই

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১১:৪৬ এএম

ছবি: সংগৃহীত

গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নে রাজি হয়েছে ইসরাইল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।

বুধবার (৮ অক্টোবর) সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য জানান প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি লেখেন,

“আমি অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি, ইসরাইল ও হামাস উভয়ই শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সই করেছে। খুব শিগগির সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং ইসরাইল তার সেনাবাহিনীকে নির্ধারিত সীমানায় সরিয়ে নেবে।”

অন্যদিকে, হামাস এক বিবৃতিতে জানায়—

“গাজায় যুদ্ধের অবসান, দখলদার বাহিনীর প্রত্যাহার, মানবিক সহায়তা প্রবেশ ও বন্দি বিনিময়ের বিষয়ে একটি চুক্তি হয়েছে।”

ইসরাইলের সেনাবাহিনীও এ চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছে, তারা যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970