হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১২:২২ এএম

ছবি: সংগৃহীত

লেবাননে চলমান যুদ্ধবিরতির প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণভাবে খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এ তথ্য জানান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় আব্বাস আরাকচি জানান, যুদ্ধবিরতি কার্যকর থাকা পর্যন্ত হরমুজ প্রণালির মধ্য দিয়ে বাণিজ্যিক জাহাজগুলো নির্ধারিত সমন্বিত রুটে চলাচল করতে পারবে।

তিনি আরও বলেন, ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থার সঙ্গে সমন্বয় করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুদ্ধবিরতি বহাল থাকা পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি। ফলে এটি খুলে দেওয়ার ঘোষণায় আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970