ইরানের তাড়া খেয়ে হরমুজ থেকে পালিয়ে ছিল মার্কিন যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫১ এএম

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে গত সপ্তাহে ইরান ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে উত্তেজনাপূর্ণ এক মুখোমুখি পরিস্থিতি তৈরি হয়েছিল বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি। তাদের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রস্তুত করলে মার্কিন বাহিনী দ্রুত এলাকা ত্যাগ করে।

প্রতিবেদন অনুযায়ী, ১১ এপ্রিল হরমুজ প্রণালিতে ইরানের নৌবাহিনী ও মার্কিন সামরিক বাহিনীর মধ্যে এই উত্তেজনা সৃষ্টি হয়। মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস মাইকেল মারফি এবং ইউএসএস ফ্র্যাংক ই পিটারসন প্রথমে সতর্কবার্তা উপেক্ষা করে অগ্রসর হওয়ার চেষ্টা করে বলে দাবি করা হয়।

এরপর ইরানের নৌবাহিনী ওই জাহাজ দুটির ওপর ১৬টি ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে সতর্ক অবস্থান নেয়। পরে মার্কিন বাহিনীকে জানানো হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রণালি ত্যাগ না করলে হামলা চালানো হতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, সম্ভাব্য সংঘাত এড়াতে মার্কিন সেনারা ইরানের পক্ষের কাছে ১৫ মিনিট সময় চায় এবং নিজেদের কমান্ডের সঙ্গে যোগাযোগ করে নির্দেশনা নেয়। পুরো পরিস্থিতি এক ঘণ্টারও কম সময় স্থায়ী হয় এবং শেষ পর্যন্ত মার্কিন ডেস্ট্রয়ার দুটি এলাকা ছেড়ে চলে যায়।

ইরানের দাবি অনুযায়ী, যুদ্ধজাহাজ দুটি গোপনে ওমানের বাণিজ্যিক জাহাজের ছদ্মবেশে চলাচল করছিল এবং উপকূলের কাছাকাছি অগভীর পানিপথ ব্যবহার করে অগ্রসর হওয়ার চেষ্টা করেছিল। তবে ফুজাইরাহ উপকূলের কাছে ইরানের টহলরত বাহিনী তাদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেয়।

প্রতিবেদনে আরও দাবি করা হয়, এই অভিযানটি ছিল মূলত যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে ইরানের নৌপ্রস্তুতি যাচাইয়ের একটি চেষ্টা, যা শেষ পর্যন্ত ব্যর্থ হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970