ইরানের ওপর কোনো দেশই আক্রমণ করার সাহস দেখাবে না: জুমার খুতবায় ইরানি খতিব

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০১:২১ এএম

ছবি: সংগৃহীত

ইরানের ওপর কোনো দেশই আক্রমণ করার সাহস দেখাবে না বলে মন্তব্য করেছেন তেহরানের একটি মসজিদে জুমার নামাজের খতিব আয়াতুল্লাহ আহমাদ খাতামি। খবর দিয়েছে তাসনিম নিউজ এজেন্সি।

শুক্রবার তেহরানে জুমার নামাজের খুতবায় তিনি বলেন, কেউ হামলার চেষ্টা করলেও তাতে কোনো লাভ হবে না। ইসলামী বিপ্লব টিকে থাকবে বলেও তিনি মন্তব্য করেন।

আলোচনা প্রক্রিয়া ও যুক্তরাষ্ট্রের আচরণ নিয়ে তিনি বলেন, বিশ্ব নেতাদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মিথ্যাচার আর কেউ করে না।

তিনি আরও বলেন, ট্রাম্প নিয়মিতভাবে অসংখ্য বার্তা দেন এবং বহু মিথ্যা বক্তব্য দিয়েছেন। তাই এমন ব্যক্তির বিষয়ে সর্বোচ্চ সতর্কতা ও অনাস্থার অবস্থান রাখা উচিত।

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, শত্রুর হাসির প্রতিও অবিশ্বাস রাখা উচিত, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিদের ক্ষেত্রে, যাকে তিনি মিথ্যার প্রতীক হিসেবে বর্ণনা করেছেন।

সম্প্রতি পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনার প্রসঙ্গ টেনে খাতামি ইরানি প্রতিনিধিদের প্রশংসা করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবি তোলার পর ইরানি প্রতিনিধিরা আলোচনা টেবিল ত্যাগ করেন।

তার ভাষায়, যুক্তরাষ্ট্র যুদ্ধক্ষেত্রে যা অর্জন করতে ব্যর্থ হয়েছে, তা আলোচনার মাধ্যমে আদায় করতে চায়।

তিনি আরও বলেন, ইরানে হামলার সাহস কেউ করবে না, আর করলেও তাতে কোনো ফল হবে না।

খুতবার শেষে তিনি বলেন, অপমানজনক শর্তে কোনো আলোচনা ইরানের জনগণ কখনোই মেনে নেবে না।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ কয়েকজন সামরিক কমান্ডার নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী পাল্টা হামলা চালায়।

পরবর্তীতে ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয় এবং ইসলামাবাদে আলোচনা শুরু হয়। তবে দীর্ঘ বৈঠকেও কোনো সমঝোতা হয়নি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970