ইরানকে ধন্যবাদ দিলেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩০ এএম

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি পুনরায় বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়ায় ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তকে স্বাগত জানান।

ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে লেখেন, ইরান ঘোষণা করেছে যে হরমুজ প্রণালি এখন সম্পূর্ণভাবে উন্মুক্ত এবং জাহাজ চলাচলের জন্য প্রস্তুত। তিনি এ পদক্ষেপকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে ধন্যবাদ জানান।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ঘোষণা করেন, চলমান যুদ্ধবিরতির সময়কালে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই তেল পরিবহন রুটটি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত থাকবে।

উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নৌ অবরোধের ঘোষণা দেয়। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান কয়েক সপ্তাহ ধরে এই গুরুত্বপূর্ণ জলপথে চলাচল সীমিত করেছিল।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970