আমিরাতের আকাশে নতুন চাঁদ, জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২০ পিএম

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে দিনের আলোতেই আকাশে নতুন চাঁদ দেখা যাওয়ার ঘটনা ঘিরে শুরু হয়েছে হিজরি ১৪৪৭ সনের জিলকদ মাস। এই বিরল দৃশ্যের ভিত্তিতে জ্যোতির্বিজ্ঞানীরা আগত জিলহজ মাস এবং পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য সময় সম্পর্কে ধারণা প্রকাশ করেছেন।

জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত আন্তর্জাতিক এক প্রতিষ্ঠানের তথ্যে জানা যায়, শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে চাঁদের এই ছবি ধারণ করা সম্ভব হয়। পর্যবেক্ষণে দেখা গেছে, তখন চাঁদের বয়স ছিল প্রায় ১৬ দশমিক ৫ ঘণ্টা এবং সূর্য থেকে এর দূরত্ব ছিল প্রায় ১১ দশমিক ৭ ডিগ্রি।

এই ঐতিহাসিক মুহূর্তের ছবি ধারণ করেন জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ আওদা। তাকে সহায়তা করেন গবেষণা দলের সদস্য খালফান আল নাইমি, ওসামা ঘানিম এবং আনাস মুহাম্মদ।

নতুন চাঁদ দেখার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার সময় গণনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট এক জ্যোতির্বিজ্ঞান সংগঠনের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, হিসাব অনুযায়ী ২০২৬ সালে পবিত্র ঈদুল আজহা শুরু হতে পারে ২৭ মে বুধবার। সে হিসেবে হজের মূল আনুষ্ঠানিকতা আরাফাত দিবস পড়তে পারে ২৬ মে মঙ্গলবার।

তবে ধর্মীয় বিধান অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত সবসময় চাঁদ দেখার ওপর নির্ভর করে নেওয়া হয়। ফলে আনুষ্ঠানিক ঘোষণা পরে দেওয়া হবে। বর্তমান হিসাব অনুযায়ী মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আগামী মাসে দীর্ঘ ছুটির সম্ভাবনাও দেখা যাচ্ছে।

সাধারণত আরাফাত দিবস ও ঈদুল আজহা উপলক্ষে চার দিনের সরকারি ছুটি থাকে। সাপ্তাহিক ছুটি যুক্ত হলে তা একটানা নয় দিন পর্যন্ত বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর চাঁদ দেখা যায় এবং সে অনুযায়ী ঈদসহ ধর্মীয় উৎসব উদযাপন করা হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970