গোবর ও মূত্র দিয়ে তৈরি খাবার বাধ্যতামূলক করলো ভারতের মন্দির
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১০:১২ এএম
ভারতের উত্তরাখণ্ডে চার ধাম যাত্রা শুরুকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, অ-হিন্দুদের মন্দিরে প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং নির্দিষ্ট শর্ত পূরণ করলেই কেবল তাদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।
নতুন নিয়ম অনুযায়ী, মন্দিরে প্রবেশ করতে হলে দর্শনার্থীদের ‘পঞ্চগব্য’ সেবন করতে হবে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, এর মাধ্যমে সনাতন ধর্মের প্রতি ভক্তি প্রদর্শন করতে হবে। শুধু তাই নয়, অহিন্দু দর্শনার্থীদের ক্ষেত্রেও একই শর্ত প্রযোজ্য করা হয়েছে—পঞ্চগব্য গ্রহণ না করলে প্রবেশের অনুমতি মিলবে না।
পঞ্চগব্য হলো গরুর দুধ, দই, ঘি, গোবর ও গোমূত্রের মিশ্রণ, যার সঙ্গে গঙ্গাজল যোগ করা হয়। সনাতন ধর্মীয় আচার-অনুষ্ঠানে এটি বিশেষভাবে ব্যবহৃত হয়।
যমুনোত্রী মন্দির কমিটির মুখপাত্র পুরুষোত্তম উনিয়াল বলেন, সনাতন ধর্ম অনুসারে পঞ্চগব্য ছাড়া কোনো ধর্মীয় আচার সম্পূর্ণ হয় না এবং দীর্ঘদিন ধরে এই ঐতিহ্য অনুসরণ করা হচ্ছে।
তিনি আরও দাবি করেন, মন্দিরে এমন অনেক মানুষের ভিড় বাড়ছে যাদের সনাতন ধর্মের প্রতি অনুরাগ নেই। এ কারণে নতুন এই শর্ত আরোপ করা হয়েছে, যাতে শুধুমাত্র ঐতিহ্য মেনে চলা ভক্তরাই তীর্থস্থানে প্রবেশ করতে পারেন।
এদিকে, এই সিদ্ধান্তকে ঘিরে ধর্মীয় স্বাধীনতা ও বৈষম্যের প্রশ্নে নতুন করে আলোচনা শুরু হয়েছে।