যুদ্ধে ক্ষেপণাস্ত্রের বড় অংশ এখনো ব্যবহার হয়নি, দাবি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০১:০৭ পিএম

ছবি: সংগৃহীত

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতার একটি বড় অংশ এখনো যুদ্ধে ব্যবহার করা হয়নি। পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে এক হাজারেরও বেশি ধরনের অস্ত্র উৎপাদন করা হচ্ছে বলেও দাবি করেছে তেহরান।

মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাত সত্ত্বেও ইরান উচ্চমাত্রার প্রতিরক্ষা ও পাল্টা আক্রমণের প্রস্তুতি বজায় রেখেছে।

তিনি আরও জানান, দেশজুড়ে ছড়িয়ে থাকা হাজার হাজার কারখানা ও প্রতিষ্ঠান এসব অস্ত্র উৎপাদনে কাজ করছে। এমনকি কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও উৎপাদন কার্যক্রম বন্ধ হবে না বলেও তিনি মন্তব্য করেন।

রেজা তালাই-নিক হরমুজ প্রণালীকে ইরানের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত নিয়ন্ত্রণ মাধ্যম হিসেবে উল্লেখ করেন।

সূত্র: মিডল ইস্ট আই

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970