টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবেনা যেসব এলাকায়
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পিএম
জরুরি মেরামত ও উন্নয়ন কাজের কারণে সুনামগঞ্জের দিরাই উপজেলায় আজ শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। একই সময়ে সিলেট নগরের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকাতেও নির্ধারিত সময় বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
দিরাই উপজেলার আবাসিক প্রকৌশলীর কার্যালয় থেকে জানানো হয়, ৩৩ কেভি লাইনের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হবে।
এদিকে সিলেট নগরেও জরুরি রক্ষণাবেক্ষণ ও লাইনের উন্নয়ন কাজের কারণে সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত একাধিক এলাকায় বিদ্যুৎ থাকবে না।
এর মধ্যে পাঠানটুলা ফিডারের আওতায় পাঠানটুলা, শ্রাবণী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আবাসিক এলাকা, মদিনা মার্কেটসহ আশপাশের এলাকা অন্তর্ভুক্ত রয়েছে।
অন্যদিকে বিমানবন্দর ফিডারের আওতায় লাভলী রোড, তপোবন আবাসিক এলাকা, বর্ণমালা স্কুল, আলমদিনা টাওয়ার, আখরাগলি, বাগবাড়ী, সুরমা আবাসিক এলাকা, লেকসিটি এবং আশপাশের এলাকাতেও একই সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, কাজ শেষ হলেই দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সহযোগিতা কামনা করা হয়েছে।