পশ্চিমবঙ্গ নির্বাচনে এগিয়ে বিজেপি, পিছিয়ে তৃণমূল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ১১:৩৮ এএম

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এই গণনা কার্যক্রম শুরু হয়।

সর্বশেষ প্রাপ্ত প্রবণতা অনুযায়ী, বিজেপি ১৭১টি আসনে এগিয়ে রয়েছে এবং তৃণমূল কংগ্রেস ১১৪টি আসনে এগিয়ে আছে। তবে অন্য একটি প্রবণতায় দেখা গেছে, বিজেপি ১৫৮টি আসনেও এগিয়ে থাকার তথ্য পাওয়া গেছে, যা ফলাফলে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

এর আগে গত ২৩ ও ২৯ এপ্রিল দুই ধাপে পশ্চিমবঙ্গ বিধানসভার মোট ২৯৪টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ফলে বর্তমানে ২৯৩টি আসনের ভোট গণনা চলছে।

সকাল ৮টা থেকেই কলকাতাসহ ২৩টি জেলায় স্থাপিত ৭৭টি কেন্দ্রে একযোগে ভোট গণনা কার্যক্রম শুরু হয় এবং ধাপে ধাপে ফলাফল প্রকাশিত হচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970