মুসলিমরা মমতাকে ভোট দিয়েছেন, আমার জয় হিন্দুত্ববাদের জয়: শুভেন্দু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৬:৩৯ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ভবানিপুর আসনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পরাজিত করে জয় পেয়েছেন বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। নির্বাচনে জয়ের পর তিনি এ বিজয়কে হিন্দুত্ববাদের জয় হিসেবে উল্লেখ করেছেন।

শুভেন্দু অধিকারী দাবি করেন, মুসলিম ভোটাররা একতরফাভাবে মমতা ব্যানার্জিকে সমর্থন দিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী, মুসলিম ভোট না পেয়েও তিনি ১৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।

তিনি আরও বলেন, ৭৭ নম্বর ওয়ার্ডে ভোট দিতে আসা মুসলিম ভোটারদের বেশিরভাগই মমতাকে ভোট দিয়েছেন। অন্যদিকে হিন্দু, শিখ, জৈন ও বৌদ্ধ সম্প্রদায়ের সমর্থন পেয়েই তিনি বিজয়ী হয়েছেন বলে দাবি করেন।

এদিকে এই পরাজয়ের মধ্য দিয়ে মমতা ব্যানার্জির রাজনৈতিক জীবনের সমাপ্তি ঘটেছে বলেও মন্তব্য করেন শুভেন্দু অধিকারী, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970