নরেন্দ্র মোদি ও রাহুল গান্ধীকে ধন্যবাদ জানালেন বিজয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৭:৩৪ পিএম
তামিলনাড়ুতে নির্বাচনী জয়ের শুভেচ্ছা জানানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ধন্যবাদ জানিয়েছেন দক্ষিণী তারকা ও রাজনীতিবিদ বিজয় থালাপতি।
বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে বিজয় লেখেন, জনগণের কল্যাণই তাদের একমাত্র লক্ষ্য।
তিনি আরও বলেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে তারা রাজ্যের উন্নয়ন এবং তামিলনাড়ুর মানুষের কল্যাণে কাজ করতে চান। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি কেন্দ্রীয় সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন।
বিজয় থালাপতি তার বার্তায় তামিলনাড়ুর উন্নয়ন ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি পুনর্ব্যক্ত করেন এবং সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।