ইরানের পাল্টা হামলায় হরমুজ ছেড়ে পালাল মার্কিন যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৮:৫৩ পিএম

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালীতে বৃহৎ পরিসরে যৌথ সামরিক অভিযান চালিয়ে মার্কিন নৌবাহিনীর তিনটি ডেস্ট্রয়ারকে পিছু হটতে বাধ্য করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী।

বৃহস্পতিবার সন্ধ্যায় এই অভিযান পরিচালিত হয় বলে জানায় বাহিনীটি। তাদের দাবি, অভিযানে মার্কিন যুদ্ধজাহাজগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে এবং শেষ পর্যন্ত তারা এলাকা ছেড়ে সরে যেতে বাধ্য হয়।

এক বিবৃতিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী জানায়, একটি ইরানি তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলার জবাবে এই অভিযান চালানো হয়। পাশাপাশি বারবার সতর্কবার্তা উপেক্ষা করে মার্কিন যুদ্ধজাহাজ হরমুজ প্রণালির দিকে অগ্রসর হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে জাস্ক বন্দরের কাছে একটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালায়। এরপর তেহরানের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তিনটি মার্কিন ডেস্ট্রয়ার হরমুজ প্রণালির দিকে এগিয়ে আসে। এর প্রতিক্রিয়ায় ইরান যৌথ অভিযান শুরু করে।

ইরানের পক্ষ থেকে দাবি করা হয়, এই অভিযানে জাহাজবিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়। শত্রু জাহাজ লক্ষ্য করে বিস্ফোরকবাহী অস্ত্র নিক্ষেপ করা হয় বলেও জানানো হয়।

ইরানি বাহিনীর দাবি অনুযায়ী, তীব্র আঘাত ও চাপের মুখে তিনটি মার্কিন যুদ্ধজাহাজ হরমুজ প্রণালী এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়।

এ ঘটনার পর ইরানের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, তাদের জলসীমায় কোনো ধরনের অনধিকার প্রবেশ বা আগ্রাসনের চেষ্টা হলে ভবিষ্যতেও কঠোর জবাব দেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970