তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু, তদন্তে জানা গেল মৃত্যুর কারণ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৯:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুম্বাইয়ে একই পরিবারের চার সদস্যের মৃত্যুর ঘটনায় নতুন মোড় নিয়েছে তদন্ত। প্রথমে ধারণা করা হয়েছিল তরমুজ খেয়ে খাদ্যে বিষক্রিয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে, তবে পরবর্তী পরীক্ষায় জানা গেছে, তাদের শরীরে বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি পাওয়া গেছে।

ময়নাতদন্ত ও পরীক্ষাগার বিশ্লেষণে মৃতদের দেহ এবং তারা যে তরমুজ খেয়েছিল, উভয় নমুনায় ইঁদুর মারার জন্য ব্যবহৃত এক ধরনের বিষাক্ত পদার্থ পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পরীক্ষায় আরও দেখা যায়, মৃতদের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গে সবুজাভ আভা ছিল, যা সাধারণত বিষক্রিয়ার লক্ষণ হিসেবে ধরা হয়।

ঘটনাটি ঘটে মুম্বাইয়ের একটি বাড়িতে। সেখানে ৪৫ বছর বয়সী আবদুল্লাহ দোকাদিয়া ও তার ৩৫ বছর বয়সী স্ত্রী নাসরিন পরিবারের সদস্যদের নিয়ে নৈশভোজের আয়োজন করেছিলেন। তাদের দুই মেয়ে ১৩ বছর বয়সী জয়নাব ও ১৬ বছর বয়সী আয়েশাও সেখানে উপস্থিত ছিল। অতিথিদের জন্য খাসির পোলাও রান্না করা হয়েছিল।

অতিথিরা চলে যাওয়ার পর রাত আনুমানিক একটার দিকে পরিবারটি তরমুজ খায়। এরপর ভোরের দিকে তারা সবাই তীব্র বমি ও পাতলা পায়খানায় আক্রান্ত হন। কয়েক ঘণ্টার মধ্যেই চারজনের মৃত্যু হয়।

তদন্তে জানা গেছে, তাদের শরীরে এমন একটি বিষাক্ত রাসায়নিক পাওয়া গেছে যা সাধারণত ইঁদুর মারার কাজে ব্যবহৃত হয়। একই ধরনের রাসায়নিক তরমুজের নমুনাতেও পাওয়া গেছে। এটি কীভাবে ফলের মধ্যে প্রবেশ করল, তা দুর্ঘটনাবশত নাকি পরিকল্পিতভাবে করা হয়েছে, তা নিয়ে তদন্ত চলছে।

এছাড়া আবদুল্লাহ দোকাদিয়ার শরীরে শক্তিশালী ব্যথানাশক ওষুধ মরফিনের উপস্থিতিও পাওয়া গেছে। এটি তার শরীরে কীভাবে এলো, তিনি কোনো চিকিৎসাধীন ছিলেন কি না, নাকি অন্য কোনো কারণে ব্যবহৃত হয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পর পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছে। নৈশভোজে উপস্থিত অতিথিদের জবানবন্দিও নেওয়া হয়েছে। তবে তারা সবাই সুস্থ আছেন। পুলিশ জানিয়েছে, অতিথিরা শুধু পোলাও খেয়েছিলেন, তরমুজ খাননি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970