দুই দশকের মধ্যে প্রথম নারী প্রধানমন্ত্রী মনোনীত করলো দক্ষিণ কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৭:৫৯ পিএম

ছবি: সংগৃহীত

দুই দশকের মধ্যে প্রথমবারের মতো একজন নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা বিষয়ক মন্ত্রী হান হান সেওং-সুককে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দিয়েছেন।

রোববার (৭ জুন) প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশটির পার্লামেন্টে অনুমোদন মিললে হান হান সেওং-সুক গত ২০ বছরের মধ্যে দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্সিয়াল চিফ অব স্টাফ কাং হুন-সিক বলেন, হান হান সেওং-সুক এর আগে দক্ষিণ কোরিয়ার ইন্টারনেট জায়ান্ট নাভারের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক রূপান্তরের যাত্রায় তিনি গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেবেন বলে সরকার আশা করছে।

তিনি আরও বলেন, সেমিকন্ডাক্টর খাতের দ্রুত বিকাশ এবং রপ্তানিনির্ভর দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও অন্তর্ভুক্তিমূলক করতে কাজ করবেন হান। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগসহ বিভিন্ন খাতের উন্নয়নের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টশাসিত সরকারব্যবস্থায় প্রধানমন্ত্রী মূলত প্রশাসনিক ও আনুষ্ঠানিক দায়িত্ব পালন করেন এবং সরকারের কার্যক্রম সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970