যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৯:৩৯ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তীকালীন চুক্তির আওতায় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের দাবি জানাতে সুইজারল্যান্ডে একটি প্রতিনিধি দল পাঠাচ্ছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ইরানের মেহের নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, প্রতিনিধি দলটি অল্প সময়ের মধ্যেই সুইজারল্যান্ডের উদ্দেশে যাত্রা করবে। সফরকালে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি-সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এদিকে ফার্স নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আলোচনায় ইরান যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দেবে। পাশাপাশি ওয়াশিংটন কীভাবে তাদের অঙ্গীকার বাস্তবায়নের পরিকল্পনা করছে, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যাও চাওয়া হবে।

ইরানের ওই মুখপাত্র আরও বলেন, যদি যুক্তরাষ্ট্র পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তাহলে তেহরান নীরব থাকবে না। নিজেদের জাতীয় স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় ও উপযুক্ত পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে ইরান।

সূত্র: আল-জাজিরা

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970