সিজেপির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১০:১৪ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে টানা ৩৬ দিন ধরে চলা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

শনিবার (২৫ জুলাই) তৃতীয় দফায় সরকারের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সিজেপি এই সিদ্ধান্তের কথা জানায়। বৈঠক শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে সরকারের প্রতিনিধি ও সিজেপির নেতারা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং, সিজেপির মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা।

সিজেপির দাবি, সরকারের পক্ষ থেকে তাদের উত্থাপিত বিভিন্ন দাবি মেনে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান-এর পদত্যাগ, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা পুলিশি মামলা প্রত্যাহার, ভবিষ্যতে শিক্ষার্থীদের হয়রানি না করার নিশ্চয়তা এবং নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনার জেরে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে বিধি অনুযায়ী সর্বোচ্চ ক্ষতিপূরণ প্রদান।

সরকারের ইতিবাচক সিদ্ধান্তের পর আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে সিজেপি।

সূত্র: এনডিটিভি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970