ইউক্রেন নিয়ে শান্তি আলোচনায় বসতে মস্কো যাবেন অজিত দোভাল

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫০ পিএম

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল শিগগিরই মস্কো সফরে যাবেন। সেখানে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করবেন এবং চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাধানের লক্ষ্যে শান্তি প্রচেষ্টা নিয়ে পুতিনের সঙ্গে আলোচনা করবেন। আগামী ১০ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর তার এই সফর চলবে।

রোববার ( ৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে। 

এই সফরে দোভাল উদীয়মান দেশগুলোর অর্থনৈতিক জোট ব্রিকস ও এনএসএ বৈঠকে অংশ নেবেন বলেও জানা গেছে।
 
 
ব্রিকস-এনএসএ বৈঠকের পাশাপাশি, ডোভাল মস্কোতে জুলাইয়ের শীর্ষ সম্মেলন নিয়ে রাশিয়া ও চীনের নেতাদের সঙ্গে ফলো আপ আলোচনা করতে পারেন।

গত মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কথোপকথনের সময়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে জানিয়েছিলেন যে ডোভাল তার ইউক্রেন সফরের পরে শান্তি সম্পর্কিত আলোচনা করতে মস্কো সফর করবেন।
 
তবে প্রধানমন্ত্রী দোভালের সফরের তারিখ বা সময় নির্দিষ্ট করেননি।

আগস্ট মাসে মোদি ইউক্রেনে একটি ঐতিহাসিক সফর করেন। সে সময় ইউক্রেনের প্রেসিডেন্ট  ভলোদিমার জেলেনস্কিকে বলেছিলেন  ‘সংলাপ এবং কূটনীতি’ যুদ্ধ শেষ করার একমাত্র সমাধান। রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় মধ্যস্থতার জন্য বন্ধু হিসাবে ব্যক্তিগতভাবে সাহায্য করার প্রস্তাবও দিয়েছিলেন।
 
 
প্রধানমন্ত্রী মোদি রাশিয়ায় সফরের পর ইউক্রেন সফরে যান। রাশিয়া সফরের সময় পুতিনের সঙ্গে মোদির আলিঙ্গনের ছবি দেখে পশ্চিমাদের পাশাপাশি জেলেনস্কিও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন। 

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970