ভারতে নতুন ‘বাবরি মসজিদ’ নির্মাণের ঘোষণা, ক্ষুব্ধ বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৬:০৫ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে ‘বাবরি মসজিদ’ নির্মাণের ঘোষণা ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির জানিয়েছেন, আগামী ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় ‘বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

উল্লেখ্য, ৬ ডিসেম্বর অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের ৩৩তম বার্ষিকী। এই দিনেই নতুন মসজিদ নির্মাণের ঘোষণা করা হলে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। বিজেপি অভিযোগ করেছে, তৃণমূল ভোটের স্বার্থে ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করছে।

বিজেপির মুখপাত্র ইয়াসের জিলানি বলেন, হুমায়ুন কবিরসহ তৃণমূল নেতারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। অন্যদিকে হুমায়ুন কবির জানান, প্রস্তাবিত মসজিদ নির্মাণে প্রায় তিন বছর সময় লাগবে এবং বিভিন্ন মুসলিম নেতা ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

বিষয়টি নিয়ে কংগ্রেসও মন্তব্য করেছে। কংগ্রেস নেতা সন্দীপ দিক্ষিত বলেন, যে কেউ উপাসনালয় নির্মাণ করতে পারে—এটিকে বাবরের সঙ্গে যুক্ত করার প্রয়োজন নেই। কংগ্রেস এমপি সুরেন্দ্র রাজপুতও একই মত প্রকাশ করেন।

অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের প্রধান মাওলানা সাজিদ রাশিদি বলেন, একবার মসজিদ নির্মিত হলে তা চিরদিনই মসজিদ হিসেবেই থাকে; দেশে শত শত ‘বাবরি মসজিদ’ হলেও অযোধ্যার মূল মসজিদের গুরুত্ব অটুট।

পশ্চিমবঙ্গে ঘোষিত নতুন এই মসজিদ নির্মাণ রাজনৈতিকভাবে কতটা প্রভাব ফেলবে তা এখনো পরিষ্কার নয়, তবে ঘোষণাটি ইতোমধ্যেই রাজ্যের রাজনৈতিক অস্থিরতা ও উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970