বিয়ে করে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১২:০৮ এএম

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জীবনের এক নতুন অধ্যায়ে প্রবেশ করলেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় বিয়ে করে দেশটির ইতিহাসে প্রথম নেতার নামেও জায়গা করে নিলেন তিনি।

শনিবার (২৯ নভেম্বর) বিকালে রাজধানী ক্যানবেরার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘দ্য লজ’-এ দীর্ঘদিনের সঙ্গী জোডি হেইডনকে বিয়ে করেন আলবানিজ।

পারিবারিক ঘনিষ্ঠ পরিবেশে অনুষ্ঠিত এ বিয়েতে উপস্থিত ছিলেন আলবানিজের ছেলে নাথান, হেইডনের বাবা-মা এবং কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয়–স্বজন ও বন্ধু।

যৌথ বিবৃতিতে নবদম্পতি বলেন, “পরিবার ও সবচেয়ে কাছের বন্ধুদের সামনে দাঁড়িয়ে ভবিষ্যৎ জীবন একসঙ্গে কাটানোর অঙ্গীকার করতে এবং ভালোবাসা ভাগ করে নিতে পেরে আমরা ভীষণ আনন্দিত।”

বিয়ের অনুষ্ঠানে নিজেদের লেখা শপথপত্র পাঠ করেন আলবানিজ ও হেইডন। হেইডনকে বিয়ের মঞ্চে নিয়ে আসেন তার বাবা-মা, আর সেই মুহূর্তে বাজতে থাকে মার্কিন শিল্পী বেন ফোল্ডসের জনপ্রিয় গান ‘দ্য লাকিয়েস্ট’।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970