বাবরি মসজিদে প্রথম আঘাতকারী বলবীর এখন মুসলিম, নির্মাণ করতে চান ১০০ মসজিদ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:০০ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের অযোধ্যায় ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ঐতিহাসিক বাবরি মসজিদে হামলা চালিয়ে ধ্বংস করে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি), ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও শিব সেনার সমর্থকরা। ওই ঘটনায় দেশব্যাপী হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা ছড়িয়ে পড়ে, যা কেবলমাত্র প্রাণহানি নয়, দুই হাজারের বেশি মানুষ প্রাণ হারান।

বাবরি মসজিদ ভাঙতে প্রথম ইট নিক্ষেপকারী ছিলেন শিবসেনার সাবেক সক্রিয় সদস্য বলবীর সিং। কিন্তু আজ তিনি পূর্ণতই মুসলিম ধর্ম গ্রহণ করেছেন। নাম বদলে হয়েছে মোহাম্মদ আমির। লম্বা দাড়ি, মাথায় টুপি, গায়ে আলখেল্লা, এবং প্রতিদিন ভোরে আজান দেন। কথায় কথায় বলেন, “আল্লাহু আকবার” ও “আলহামদুলিল্লাহ।”

যে বলবীর একসময় বাবরির চূড়া থেকে ইট ছুঁড়ে মসজিদে আঘাত করতেন, আজ তিনিই ভারতের বিভিন্ন জায়গায় ভেঙে পড়া মসজিদ পুনর্নির্মাণ ও মেরামত করছেন। মোহাম্মদ আমিরের লক্ষ্য অন্তত ১০০টি মসজিদ নতুন করে নির্মাণ ও সংস্কার করা।

মোহাম্মদ আমির জানান, বাবরি মসজিদ ভাঙার পর তার বাবা তাকে বাড়ি থেকে বের করে দেন। বলবীর তখন ১০ বছর বয়সে পানিপথে বসবাস শুরু করেন। পরিবার রাজপুত ঘরানার হলেও কোনো উগ্র হিন্দুত্ববাদের প্রভাব ছিল না। তার বাবা গান্ধীর মতাদর্শে বিশ্বাসী ছিলেন, প্রতিবেশী মুসলিমদের নিরাপত্তা দিতেন এবং কখনো মন্দিরে যাননি।

পানিপথে স্থানীয়রা মুসলিম সম্প্রদায়ের মানুষকে হেয় করত। সেই সময় বলবীর শিবসেনা ও আরএসএসের সঙ্গে পরিচিত হন। সম্মান ও গ্রহণযোগ্যতা পেয়ে তিনি তাদের সঙ্গে মিশতে থাকেন। শিবসেনা তাকে অযোধ্যায় পাঠায় বাবরি মসজিদ ভাঙার জন্য। মসজিদ ভাঙার পর বাড়ি ফিরে বাবা বলেন, “এই বাড়িতে থাকবে, নইলে বেরিয়ে যাবে।” ফলে বলবীর বাড়ি ছাড়েন এবং দীর্ঘদিন পরবর্তীতে জানতে পারেন, তার বাবা মারা গেছেন।

এরপর পুরোনো বন্ধু যোগেন্দ্র পালের মুসলিম হয়ে যাওয়া দেখে বলবীরও ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন। মাওলানা কলিম সিদ্দিকির কাছ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি মোহাম্মদ আমির হন।

আজকের মোহাম্মদ আমির বলেন, ১৯৯৩ থেকে ২০১৭ পর্যন্ত তিনি উত্তর ভারতের বিভিন্ন জায়গায় ভেঙে পড়া মসজিদগুলো মেরামত করেছেন। ভবিষ্যতে অন্তত ১০০টি মসজিদ নতুন করে নির্মাণ ও সংস্কার করতে চান।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970