জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:২৯ পিএম

ছবি: সংগৃহীত

জাপানের উত্তরাঞ্চলের হোক্কাইডো অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার গভীর রাতে ভূমিকম্প অনুভূত হওয়ার পর উপকূলীয় এলাকাজুড়ে সুনামি সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর (জেএমএ)।

জেএমএ জানিয়েছে, স্থানীয় সময় রাত সোয়া ১১টার দিকে ভূমিকম্প আঘাত হানার পর প্রথমিকভাবে ৪০ সেন্টিমিটার উচ্চতার সুনামির ঢেউ উপকূলীয় এলাকায় আছড়ে পড়ে। তবে এখনও কোনও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

কর্তৃপক্ষ বলছে, প্রশান্ত মহাসাগরীয় উপকূলে উচ্চমাত্রার ঢেউ উঠতে পারে এবং সর্বোচ্চ তিন মিটার (১০ ফুট) উচ্চতার সুনামি আঘাত হানার আশঙ্কা রয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, মিসাওয়া শহর থেকে প্রায় ৭৩ কিলোমিটার পূর্ব–উত্তর-পূর্বে ভূমিকম্পটির উৎসস্থল শনাক্ত করা হয়েছে। স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিট ১১ সেকেন্ডে আঘাত হানা কম্পনটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫৩ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পর হোক্কাইডো, আওমোরি এবং ইওয়াতে প্রিফেকচারের প্রশান্ত মহাসাগরীয় উপকূলজুড়ে উচ্চমাত্রার সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, রাত ১১টা ৪০ মিনিটের দিকে আওমোরি থেকে ইওয়াতে অঞ্চলের বন্দর এলাকায় সুনামির আঘাত শুরু হতে পারে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970