লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৫১ এএম

ছবি: সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে আবারও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। সোমবার (৮ ডিসেম্বর) দিনগত রাতে এই হামলা সংঘটিত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ইরান-সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর এলিট বাহিনী ‘রাদওয়ান ফোর্স’ যে সব অবকাঠামো ব্যবহার করত, সেগুলোকে লক্ষ্য করেই বিমান হামলা চালানো হয়েছে। তাদের আরও দাবি, রাদওয়ান ফোর্সের ‘ট্রেনিং ও কোয়ালিফিকেশন গ্রাউন্ড’ ধ্বংস করতেই মূলত এই হামলা পরিচালিত হয়। এখান থেকেই ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করা হতো বলে অভিযোগ ইসরায়েলি বাহিনীর।

২০২৪ সালের ২৭ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও বৈরুতসহ দক্ষিণ ও পূর্ব লেবাননের বিভিন্ন এলাকায় বেশ কয়েকবার হামলা চালিয়েছে ইসরায়েল। প্রায় প্রতিদিনই সেসব এলাকায় গোলাবর্ষণ ও বিমান হামলার ঘটনা ঘটছে।

দখলদার ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর হুমকি মোকাবিলার লক্ষ্যে এসব সামরিক অভিযান অব্যাহত রাখা হয়েছে। লেবানন সীমান্তজুড়ে অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে এখনো সেনা মোতায়েন রয়েছে বলে জানিয়েছে দেশটি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970