সাংবাদিক আনিস আলমগীরের স্থায়ী জামিন, নেই বিদেশে যেতে বাধা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৮:১৬ পিএম

ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে স্থায়ী জামিন দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে বিদেশে যাওয়ার ওপর আর কোনো নিষেধাজ্ঞা নেই বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

তবে ব্যক্তিগত হাজিরা মওকুফের আবেদন নাকচ করেছেন আদালত। মামলার নির্ধারিত তারিখে তাকে সশরীরে আদালতে হাজির হতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ আসামিপক্ষের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

আনিস আলমগীরের আইনজীবী তাসলিমা জাহান পপি বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ধার্য তারিখে আদালতে হাজিরা দিতে উপস্থিত হন তিনি। এ সময় তার পক্ষ থেকে স্থায়ী জামিন, ব্যক্তিগত হাজিরা মওকুফ এবং যেকোনো সময় বিদেশে যাওয়ার অনুমতির জন্য পৃথক আবেদন করা হয়।

শুনানি শেষে আদালত ব্যক্তিগত হাজিরা মওকুফের আবেদন নামঞ্জুর করেন, তবে স্থায়ী জামিন এবং বিদেশে যাওয়ার অনুমতির আবেদন মঞ্জুর করেন।

এর আগে গত ১৫ জানুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে মামলা করে। পরে ২৮ জানুয়ারি তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, আনিস আলমগীরের নামে ২৫ লাখ টাকার স্থাবর সম্পদ এবং ৩ কোটি ৮৪ লাখ টাকার বেশি অস্থাবর সম্পদসহ মোট প্রায় ৪ কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। পাশাপাশি পারিবারিক ও অন্যান্য ব্যয় মিলিয়ে তার ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫ লাখ ৯০ হাজার টাকা।

এ হিসাবে তার মোট অর্জিত সম্পদের তুলনায় বৈধ আয়ের সঙ্গে প্রায় ৩ কোটি ২৬ লাখ টাকার বেশি পার্থক্য পাওয়া যায়, যা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ হিসেবে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970