হত্যা মামলার আসামি আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৬:৫৪ পিএম

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় করা দুটি মামলায় দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে তার মোট ১২টি মামলার জামিনই বহাল থাকল।

রোববার (১৭ মে) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। আইনজীবীদের মতে, এই সিদ্ধান্তের ফলে আইভীর কারামুক্তিতে আর কোনো আইনি বাধা থাকল না।

আইভীর আইনজীবী অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু জানান, আদালতের এই আদেশের পর সাবেক মেয়র আইভীর মুক্তির পথে আর কোনো বাধা নেই।

এর আগে গত ১০ মে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া হত্যা ও অন্যান্য ১০ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আপিল বিভাগ বহাল রাখে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ তখন এ সিদ্ধান্ত দেন।

গত বছরের নভেম্বরে বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট ঘটনায় হত্যা ও হত্যাচেষ্টা মিলিয়ে পাঁচটি মামলায় হাইকোর্ট আইভীকে জামিন দেন। পরে রাষ্ট্রপক্ষ আপিল করলে সেই জামিন স্থগিত করা হয়।

পরবর্তীতে আরও কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলে হাইকোর্ট থেকে জামিন পান তিনি। সর্বশেষ চেম্বার আদালতের এই রায়ে সেই দুটি মামলার জামিনও বহাল থাকল।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970