ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৯:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর সড়ক ও ফুটপাতে হকারদের জন্য নির্ধারিত স্থান বরাদ্দ দেওয়া কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৯ মে) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
রুলে স্থানীয় সরকার সচিব, আইন সচিব এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্ট বিবাদীদের নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
এর আগে ‘ঢাকা হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬’ এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী মো. শোয়েবুজ্জামান।