যুক্তরাষ্ট্রের হামলার জবাবে একাধিক মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১০:৫২ পিএম

ছবি: সংগৃহীত

দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের রাতভর হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্র-ঘনিষ্ঠ সংবাদমাধ্যম মেহর নিউজ জানিয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এ অভিযান পরিচালনা করেছে।

মেহর নিউজের খবরে বলা হয়েছে, কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। একই সঙ্গে জর্ডানে থাকা একটি মার্কিন সামরিক ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে সংবাদমাধ্যমটি।

অন্যদিকে, জর্ডানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির আকাশসীমায় প্রবেশ করা আটটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হয়েছে।

এ ছাড়া, ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত ভিক্টরি বেস এলাকায় বিস্ফোরণের খবরও প্রকাশ করেছে মেহর নিউজ। তবে এসব হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে স্বাধীন কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: বিবিসি

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970