বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলায় রেগে গেলেন যুমনা টেলিভিশনের উপস্থাপিকা!

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৪ পিএম

রোকসানা আনজুমান নিকোল। ছবি: সংগৃহীত

যমুনা টেলিভিশনের লাইভ টকশোতে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলাকে কেন্দ্র করে। উপস্থাপিকা রোকসানা আনজুমান নিকোল অতিথি ব্যারিস্টার শাহরিয়ার কবিরের বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, “আপনি স্বাধীনতার মাসে টেলিভিশনের সেটে দাঁড়িয়ে বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন। স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি এর তীব্র প্রতিবাদ জানাই।”

উপস্থাপিকার মন্তব্যের পর ব্যারিস্টার শাহরিয়ার কবিরও তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “অতিথি মানেই ভগবান। অতিথির সম্মান করতে হয়। আপনি স্বৈরাচারির মতো আগে বহুবার কথা বলেছেন। এখানে আপনার ব্যক্তিগত অনুষ্ঠান চলছে না।”

তিনি আরও বলেন, “আমি আপনার অনুষ্ঠানে আসিনি। আমি যমুনা টিভির আমন্ত্রণে ১৬ কোটি মানুষের কথা বলতে এসেছি।”

লাইভ সম্প্রচারের সময় দুই পক্ষের মধ্যে কয়েক মিনিট ধরে তর্ক-বিতর্ক ও উত্তপ্ত বাকবিনিময় চলে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970