দেশে মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪১ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশে মব কালচারের অবসান হয়েছে বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, কোনোভাবেই মব কালচারকে উৎসাহিত করা হবে না। দাবি-দাওয়া থাকলে তা যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করতে হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে গণতান্ত্রিক সংস্কৃতি অব্যাহত থাকবে। মিছিল-সমাবেশ করা যাবে, তবে দাবি আদায়ের নামে সড়ক-মহাসড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না।

তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে সাধারণ মানুষ পুলিশকেই বেশি বোঝেন। তাই পুলিশকে জনগণের আস্থাভাজন ও বন্ধু হিসেবে গড়ে তুলতে হবে। অতীতে যে ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, তা পুনরুদ্ধারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করে সালাহউদ্দিন আহমদ বলেন, সবক্ষেত্রে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অবৈধ তদবির বরদাশত করা হবে না। বাহিনীর কোনো সদস্য অপরাধে জড়িত থাকলে তদন্তসাপেক্ষে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970