প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০১ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে নিজ কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার তাকে স্বাগত জানান।