হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে: আইজিপি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১২:২৭ পিএম

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির। তিনি বলেন, ভারতে গ্রেপ্তার হওয়া এই মামলার প্রধান আসামি ফয়সালসহ দুজনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

সোমবার বেলা ১১টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ভারতে গ্রেপ্তার হওয়া দুইজনকে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের দেওয়া তথ্যের ভিত্তিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার দুই প্রধান আসামি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) ও আলমগীর হোসেন (৩৪)-কে ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970