জাতীয় সংসদের স্পিকার হচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৭:৩৭ পিএম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। এ সময় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন স্পিকারকে শপথবাক্য পাঠ করাবেন।

সংসদের প্রথম অধিবেশনকে ঘিরে রাজধানী ঢাকার শেরেবাংলা নগর ও জাতীয় সংসদ ভবনের আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে ঢাকা মহানগর পুলিশ এক গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার রাত ১২টা থেকে সংসদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে অস্ত্র বা বিস্ফোরক দ্রব্য বহন করাও সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ারের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970