মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৬:৫৪ পিএম
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে তিনি হাসপাতালে গিয়ে কিছু সময় অবস্থান করেন। এ সময় প্রধানমন্ত্রী চিকিৎসকদের কাছ থেকে মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হবে।
এর আগে বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। শুরুতে বাসায় তার প্রাথমিক সেবা দেওয়া হলেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ওই দিন গভীর রাতে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের নিউরো আইসিইউতে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।