পুলিশের গাড়ির মধ্যে নারীসহ আপত্তিকর অবস্থায় ধরা পড়লেন পুলিশ সুপার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৭:৩১ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীতে সরকারি গাড়ির ভেতরে এক নারীসহ আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন পুলিশ সুপার রাজিব ফারহান। ঘটনাটি ঘটে রাজধানীর ইডেন মহিলা কলেজের পেছনের একটি সড়কে রাতে, যেখানে স্থানীয় জনতা তাকে হাতেনাতে আটক করে।

জানা যায়, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের এই কর্মকর্তা আটক হওয়ার পর উত্তেজিত জনতার কাছে ক্ষমা প্রার্থনা করেন। এ সময় উপস্থিত ব্যক্তিরা পুরো ঘটনার ভিডিও ধারণ করেন। পরিস্থিতি সামাল দিতে তিনি নিজের পরিচয় গোপন করে ‘সোহান’ নাম ব্যবহার করেন এবং সঙ্গে থাকা নারীকে নিজের স্ত্রী বলে দাবি করে বিভ্রান্ত করার চেষ্টা করেন।

ঘটনার ভিডিও ও বিভিন্ন তথ্য যাচাই করে নিশ্চিত হওয়া গেছে, আটক ব্যক্তি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে কর্মরত পুলিশ সুপার রাজিব ফারহান। যদিও তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, যে ভিডিওটি ছড়িয়েছে সেটি তার নয়, বরং অন্য কারও।

পুলিশ সূত্রে জানা গেছে, ২৮তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন রাজিব ফারহান। পরবর্তীতে প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয় এবং বর্তমানে তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে কর্মরত।

ঘটনার দিন, গত ১ মার্চ রাত সাড়ে ৮টার দিকে ইডেন মহিলা কলেজের পেছনের সড়কে একটি সাদা প্রাইভেটকারে তাকে ও ওই নারীকে প্রায় বিবস্ত্র অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন ও পথচারীরা গাড়িটি ঘিরে ফেলেন। উপস্থিতদের মধ্যে কয়েকজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীও ছিলেন বলে জানা গেছে।

আটকের পর গাড়ির গ্লাস খুলতে বলা হলে কিছু সময় পর তা খোলা হয়। তখনও তাদের আংশিক উন্মুক্ত অবস্থায় দেখা যায়। পরে পরিচয় জানতে চাইলে তিনি সঠিক পরিচয় দিতে ব্যর্থ হন।

পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, ঘটনাস্থলে ব্যবহৃত গাড়িটি সরকারি নিবন্ধিত এবং সংশ্লিষ্ট সংস্থার আওতাধীন। ওই গাড়িটি দীর্ঘদিন ধরে রাজিব ফারহান ব্যবহার করে আসছেন বলেও জানা গেছে।

ঘটনার ভিডিওতে দেখা যায়, উপস্থিত লোকজন তাকে বিভিন্ন প্রশ্ন করেন এবং একজন সরকারি কর্মকর্তা হয়ে এমন আচরণের জন্য তীব্র সমালোচনা করেন। এ সময় তার হাতে থাকা ওয়াকিটকি দেখে তারা নিশ্চিত হন, তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। পরে তিনি নিজেই স্বীকার করেন যে তিনি পুলিশের সদস্য এবং পুলিশ সদর দপ্তরে কর্মরত।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970